শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ভারতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, নিহত ১৫

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাটে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সুরাট থেকে ৬০ কিলোমিটার দূরের কোসাম্বা গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে। সেখানে কিম মান্দভি রাস্তার ধারে ঘুমিয়ে ছিলো কিছু শ্রমিক। মধ্যরাতে মালামাল বহনকারী একটি দ্রুত গতির ট্রাক ওই শ্রমিকদের ওপর দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন এবং হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছে ৬ জন।

পুলিশ জানিয়েছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys