রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ভারতে আরো ভয়ঙ্কর রূপে করোনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শক্তি আরো বৃদ্ধি করছে প্রাণঘাতী এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিয়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। এবার গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে গেছে সে সংখ্যাও। দেশটিতে নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন।

ভারতীয় মেডিকেল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) তথ্যমতে, গত রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৬৭টি।

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। চলছে অক্সিজেনের তীব্র সংকট। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার রাতে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম মহারাজা হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচজন রোগী মারা গেছেন।

এদিকে, অক্সিজেন সঙ্কট কাটাতে সৌদি আরব ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন উপহার দিচ্ছে। আর তিনশটিরও বেশি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের শরীরে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys