1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে অনুরোধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

আগামীকাল বুধবার ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ফলে এদিন এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার জাতীয় সংসদের সামনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, এবার গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিনই আসবেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখব। তাই শিক্ষার্থী ভাই-বোন ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য।

মোহা. শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys