1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

বিল গেটসের মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি তার ৬৬তম জন্মদিন উদযাপন করেছেন, বিশেষ এই দিনটি উদযাপন করতে তার মেয়ে জেনিফার গেটস ইন্সটাগ্রামে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। আবেগঘন ক্যাপশনের পাশাপাশি তিনি তার বাবার সাথে একটি ছবিও শেয়ার করেছেন। আর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে জেনিফার এই পোস্ট।

তিনি তার ইন্সটাগ্রাম পোস্টের শুরুতেই বাবা বিল গেটসকে ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে তিনি লিখেছেন ‘আপনার অদম্য কৌতুহলী চিন্তাশক্তি, জনসেবামুলক কাজকর্ম, অজানাকে জানার অদম্য আগ্রহ, অন্তহীন আবিষ্কার সকলকে মুগ্ধ এবং অনুপ্রাণিত করেছে এবং তা ভবিষ্যতেও করে চলবে। শুভ জন্মদিন। আপনার এই স্মৃতিগুলি আজীবন স্থায়ী হবে’। জেনিফারের এমন আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে।

এই লেখার সাথে তিনি যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা যায় তিনি একটি সাদা গাউন পরে ক্যামেরার উল্টো দিকে ফিরে আছেন। বাবা, বিল গেটস তার সামনে বসে হাসছেন এবং তার দিকে তাকিয়ে আছেন।

গত ২৮ অক্টোবর ছিল বিল গেটসের জন্মদিন। আর বিল ও মেলিন্ডা গেটসের কন্যা জেনিফার গেটস সম্প্রতি নায়েল নাসেরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই এক দিনের মাথায় প্রায় ৯০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে। সকলেই মেয়ে জেনিফার এমন আবেগঘন পোস্ট দেখে আপ্লূত হয়েছেন। অজস্র লাইক এবং কমেন্ট পড়েছে এই পোস্টটিতে। অনেকেই তাদের মন্তব্যে বিল গেটসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে অনেকে তাদের কমেন্টে লিখেছেন ‘জেনিফার, ছবিতে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে’।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys