1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

বিমানবন্দর থেকে ধরা পড়ল ধর্ষণ মামলার আসামি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: বিদেশে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করে র‌্যাব-১-এর একটি দল। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রনি হোসেন (৩৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে একটি পাসপোর্ট, বিমানের একটি টিকিট, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে- ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রনিকে আটক করে র‍্যাব।

মো. পারভেজ রানা জানান, গত বছরের ১৪ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার (মামলা নং-৩১) এজাহারভুক্ত আসামি রনি। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys