1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

বিচ্ছেদ হচ্ছে কি প্রিয়াঙ্কা চোপড়ার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: টুইটার ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী নিক জোনাসের পদবি মুছে ফেলার পর বিচ্ছেদের গুঞ্জন যে ছড়িয়ে পড়েছিল, নিকের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে তাতে জল ঢেলে দিলেন এ অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে ইনস্টাগ্রাম ও টুইটারে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নামে সক্রিয় ছিলেন প্রিয়াঙ্কা; চলতি সপ্তাহে সেখান থেকে জোনাসের নাম মুছে ফেলার পর থেকে গুঞ্জন দানা বাঁধতে থাকে ভক্তদের মনে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার মধ্যে প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও এটিকে গুজব বলেছেন; বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা সরাসরি কোনো মন্তব্য না করলেও নিকের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে গুঞ্জনে ইতি টেনেছেন।

নিক জোনাস জিম থেকে শরীর চর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলে তার কমেন্টে প্রিয়াঙ্কা লিখেছেন, “তোমার বাহুডোরে মরতে চাই।”

২০১৭ সালে পরিচয়ের পরের বছরই সংসারজীবন শুরু করেন প্রিয়াঙ্কা-নিক। কয়েকদিন পরই তৃতীয় বিবাহবার্ষিকী হবে তাদের।

সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া বলিউড জয়ের পর এখন হলিউডেই বেশি মনোযোগী। কিয়ানু রিভসের ম্যাট্রিক্স সিরিজের আসন্ন সিনেমায় দেখা যাবে এই বলিউড তারকাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys