1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

বাবা-ছেলে দুজনের সঙ্গেই শারীরিক সম্পর্কে ছিলেন সেলিনা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: চলতি বছরের এপ্রিলে অভিনেত্রী সেলিনা জেটলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের স্বঘোষিত চিত্রসমালোচক। তার নাম উমের সান্ধু। তিনি টুইট করেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যিনি বাবা ও ছেলে দুজনের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন।’ উমের এই বাবা-ছেলে বলতে বলিউডের ফিরোজ খান ও ফারদিন খানকে বুঝিয়েছেন।

তার এই টুইটের পরই সামাজিকমাধ্যমে ঝড় ওঠে। এমন অসম্মানজনক টুইটের পর বেশ অস্বস্তিতে পড়েন সেলিনা, বিব্রতও হন তিনি। সে সময় ওই টুইটের কড়া সমালোচনা করেন অভিনেত্রী।

আনন্দবাজার জানাচ্ছে, এবার আইনি পথ বেছে নিলেন অভিনেত্রী। ভারত ও পাকিস্তানের হাইকমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। এই মুহূর্তে অস্ট্রিয়ার বাসিন্দা সেলিনা। তাই তাকে নিয়ে উদ্বেগে পরিবার পরিজন।

সম্প্রতি টুইট করে অভিনেত্রী লেখেন, ‘উমের সান্ধু নামে পাকিস্তানের স্বঘোষিত এক চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক আমার সম্পর্কে ভয়ংকর মিথ্যা দাবি করেছিলেন। আমি নাকি আমার শিক্ষক ফিরোজ খান ও তার ছেলে ফারদিন খানের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলাম। আমি একজন ভারতীয় সেনার মেয়ে। আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত লড়ব। এই লোকটাকে উচিত শিক্ষা দিতে হলে পাকিস্তান যাওয়ার প্রয়োজন পড়লে তা-ও যাব।’

অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে গোটা বিষয়টিকে তৎপরতার সঙ্গে দেখার জন্য।

২০০১ সালে ‘জানসিন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনার। আকর্ষণীয় চেহারার অধিকারী সেলিনাকেই ছেলের প্রথম ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেন অভিনেতা-পরিচালক ফিরোজ খান। সাহসী দৃশ্যে ও পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু অভিনয়ের জন্য মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে।

একসময় নিজ থেকেই সরে যান এই গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে। আচমকাই অভিনেত্রীকে নিয়ে এমন মন্তব্য করায় মেজাজ হারিয়ে ফেলেছেন সেলিনা। সে সময়ে পাল্টা টুইট করে তিনি লিখেছিলেন, ‘মিস্টার সান্ধু, এই টুইট করে আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন, আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন, সেরে ওঠার আরও উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন!’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys