বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

বাথরুমে পড়ে অসুস্থ সম্রাট, সিসিইউতে ভর্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।

মঙ্গলবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. কুতুবউদ্দিন।

তিনি বলেন, আজ সন্ধ্যায় নিজ বাসার বাথরুমে পড়ে যান সম্রাট। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার এক্স-রে করা হয়েছে। কোথাও কোনো আঘাত বা হাঁড় ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি। ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। বুধবার রিপোর্ট আসলে বোঝা যাবে তার হৃদযন্ত্রের কন্ডিশন কেমন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys