1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্স বিএনপি’র সহ-সভাপতি খাঁন মনিরের জানাজা সম্পন্ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন থেকে বসবাসকারী ফ্রান্স বিএনপি’র সহ-সভাপতি ঢাকা বিক্রমপুর’র বাসিন্দা খান মনিরের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার প্যারিসেই তার জানাজা সম্পন্ন হয়। করোনা ভাইরাসের কারণে বেশীলোক একসাথে জড়ো হওয়ায় বিধিনিষেধ থাকায় কমিউনিটি ও বিএনপিসহ অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মীই তাঁর জানাজায় অংশগ্রহণ করতে পারেননি।

তবে ফ্রান্স বিএনপি’র নেতৃস্থানীয় কয়েকজন ও বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন।

খান মনির রাজনৈতিক সংগঠন ছাড়াও ঢাকা বিভাগ এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

এদিকে তার মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তা দিয়েছেন।

উল্লেখ্য , খান মনির গত ২০ এপ্রিল সন্ধ্যায় প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys