বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ফ্রান্সে হিজাব নিষিদ্ধের প্রস্তাব প্রেসিডেন্ট প্রার্থীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২১ সালে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই পরিবেশ গরম করতে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা। তাদেরই একজন হচ্ছেন মেরি লা পেন। চরম ডানপন্থী এই প্রেসিডেন্ট প্রার্থী পাবলিক প্লেসে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করতে প্রস্তাব দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জানা যায়, ফ্রান্সের রাজনীতিতে সুপরিচিত মুখ এই লা পেন। বিগত নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ব্যাপক টক্কর দিয়েছিলেন তিনি। সেই লা পেন গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেন।

প্রস্তাবে লা পেন বলেন, আমি মনে করি হেডস্কার্ফ একটি ইসলামি পোশাক। প্রস্তাবিত আইনে ‘ইসলামি মতাদর্শ’ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লা পেনের এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ জানাবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অধিকার কর্মী। আর এটা নিশ্চিতভাবেই অসংবিধানিক হিসেবে বাতিল হয়ে যাবে।

২০১৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম বিরোধী ভাষা প্রয়োগ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিলেন লা পেন। কিন্তু তখন রাজনীতিতে নতুন মুখ ম্যাক্রোঁর কাছে বহু ভোটের ব্যবধানে হেরে বসেন। আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে একই ধরনের ভাষার ব্যবহার শুরু করছেন লা পেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys