রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকব: বাইডেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: আসন্ন ভোটে নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। দেশটির ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অঙ্গিকার করেন।

এ সময়ে ‘মুসলিম আমেরিকান ভয়েসেস ম্যাটার’ উল্লেখ করে তিনি তিনবার বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকব।’

রবিবার আইএসএনএ-র অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইটে বাইডেনের বক্তব্যসহ ভিডিও পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর উপর অভিবাসনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম আমেরিকানরা তার প্রশাসনের প্রতিটি স্তরের অংশীদার হবেন বলে নিশ্চিত করেন তিনি।

এদিকে, আইএসএনএ-তে বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বার্ষিক আইএসএনএ সম্মেলন যুক্তরাষ্ট্র সময় শনিবার শুরু হয়েছে যেটিকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সমাবেশের একটি বলে মনে করা হয়। করোনাভাইরাসের কারণে এ বছর অবশ্য সবকিছু ‘ভার্চুয়ালি’ অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys