1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমূখর পরিবেশে বাঙ্গালীয়ানার মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে উদযাপন হয়েছে বাঙালির প্রাণের বৈশাখ উৎসব।

গত রোববার (১৫ জুন) স্থানীয় সময় বিকাল থেকে রাত দশটা পর্যন্ত ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ফ্রান্সের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স তাদের সংগঠনের ব্যানারে এবার ১৮তম আয়োজন করে । উৎসবে ছিলো শোভাযাত্রা, নাচ,গান, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের ।

এবারের উৎসবে আবহাওয়া ভালো থাকায় জনসমাগম ছিল লক্ষনীয়। দুপুর থেকেই প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ঢল নামে উৎসবপ্রিয় বাংলাদেশিদের। নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিচর্চা ধরে রাখতে দীর্ঘদিন ধরে এমন নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স।

লোকে লোকারণ্য বৈশাখী উৎসবে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল সরকারের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ববিনি ৯৩ এর মেয়র মি. মারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাহিলা ক্রিকেট দল ফ্রান্স ফেডারেশনের সদস্য ফাতেমা খাতুন, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব, বাংলা অটো ইকলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মেলা ঊপলক্ষে বিভিন্ন প্রকার পন্যের ষ্টল বসে রিপাবলিক চত্বরে।এ সময় মেলা প্রঙ্গন শত শত প্রবাসীদের আগমনে মুখরিত হয়ে ওঠে। বৈশাখী উৎসব উপলক্ষে প্রবাসের দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ছিল ভিন্নধর্মী আয়োজন।

প্রবাসে এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশ প্রেম ও দেশের ঐতিহ্য ধারন এবং লালন করতে সহায়ক হবে, এমটাই মনে করেন আয়োজকরা ।

বৈশাখী মেলায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নি, লাবনী রিজ, হাসি রানী, মিষ্টি বিশ্বাস। এসময় তারকা অভিনেত্রী রেহানা রাখি তার অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys