শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে নবায়ন করার নির্দেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে দ্রুততম সময়ে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পেতে আবেদন করার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গত ৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে বিমানের টিকেট ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে।

তাই যেসব বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পাওয়ার আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিদেশগামী কর্মীদের যাত্রা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys