1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

পানির নিচে রাজধানী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা তৈরি করেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঢাকায় সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার এবং সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকার অনেক রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামী এবং অন্যান্য যারা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছিলেন, জলাবদ্ধতা এবং যানজটের কারণে সকালে তারা সমস্যার সম্মুখীন হন।

আলিফ পরিবহনের অপারেশন ম্যানেজার মো: আশরাফ জানান, মিরপুর-১০ গোলচক্কর, শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণির কাজীপাড়া অংশ, আগারগাঁও ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, কলাবাগান ও মিরপুরের আসাদগেটে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শান্তিনগর, মৌচাক ক্রসিং ও কাকরাইলেও একই পরিস্থিতি প্রত্যক্ষ করার কথা জানান শান্তিনগরে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মো: আসাদ।

তিনি জানান, সকাল থেকে জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন রাস্তায় বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys