1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

পদ্মা সেতুতে উল্টে গেল বেপরোয়া বাস, আহত ২০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু থেকে নামার সময় বেপরোয়া গতির একটি বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে পদ্মা সেতু উত্তর থানার কাছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. জিয়া জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টুঙ্গীপাড়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পদ্মা সেতু থেকে নামার সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কে পড়ে থাকার কারণে কিছু সময় যান চলাচলে সমস্যা হয়। পরে রেকার এনে বাসটি সরিয়ে নেয়ার পর যান চালচল স্বাভবিক হয়।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys