রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ন্যাড়া মাথায় ধোনি, পরনে সন্ন্যাসীদের কাপড়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: চুল ছাড়া মাথা, পরনে সন্ন্যাসীদের কাপড়। বসে আছেন গম্ভীর হয়ে। আইপিএল-২০২১ শুরুর আগে সম্পূর্ণ নতুন এক সাজে দেখা গেলো ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

স্টার স্পোর্টস ইন্ডিয়ার টুইটারে পোস্ট করা ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

প্রিয় খেলোয়াড়ের এমন ছবিতে রীতিমত চমকে গেছেন ভক্ত অনুরাগীরা। কেউ বলছেন এটি কোনো বিজ্ঞাপনের শ্যুটের জন্য, আবার কেউ বা বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের জন্য নতুন বেশে আসছেন তিনি।

এদিকে, দলের নিয়মিত অনুশীলনের পাশাপাশি দলের প্রচারণার জন্য বিজ্ঞাপণের শুটিং করছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অভিষেকের সময় লম্বা চুলটাই অনেকের নজরে আসে। এরপর ২০১১ বিশ্বকাপ পর্যন্ত লম্বা চুলই ধোনির ব্র্যান্ড। ভারত বিশ্বকাপ জয়ের পর অবশ্য সেই লম্বা চুল ছেঁটে ফেলেন তিনি। এরপর আর লম্বা চুলে দেখা যায়নি ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys