1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দেশে ১৭০ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: দেশের ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ)। সংগঠনের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ সোমবার (২০ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এর বাইরে। সে সংখ্যাটা যোগ হলে চিকিৎসকসহ মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক বেড়ে যাবে।

বিডিএফের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৮ জন।

অপরদিকে, ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ৭ জন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হওয়া ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে এবং আরেকজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন, খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন, বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys