মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দাবানল ছড়িয়ে পড়ছে কানাডায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: দাবানলে কানাডার এক গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে, যা দেশটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ব্রাড ভিস নামে স্থানীয় এক পার্লামেন্ট সদস্যের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রাড ভিস জানান, আগুনের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

লাইটনের মেয়র জেন পোল্ডারম্যান জানান, ভবন থেকে তিনি তার জীবন নিয়ে বের হয়ে যেতে পেরেছেন। তাই নিজেকে ভাগ্যবান মনে করছেন। লাইটনে ছেড়ে আসার মতো তাদের আর তেমন কিছুই থাকল না। সব আগুনে পুড়ে যাচ্ছে।

পোল্ডারম্যান এর আগে লোকদের সরিয়ে নিতে নির্দেশ দেন। তিনি জানান, মাত্র ১৫ মিনিটেই আগুন গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ছিল।

গ্রামটিতে এই সপ্তাহে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৬ সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট) রেকর্ড করা হয়।

উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পশ্চিম আমেরিকার ব্রিটিশ কলম্বিয়ায় সাধারণ সময়ের গড় ১৬৫ জনের তুলনায় পাঁচ দিনের মধ্যে রেকর্ড ৪৮৬ মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys