সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

দর্জি মনিরকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: সামান্য দর্জি দোকানি থেকে বড়নেতা বনে যাওয়া মনির খান ওরফে দর্জি মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) চিফ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম।

বিকেলে সিএমএম আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে।
ইসমাঈল হোসেন নামে ওই এলাকার এক ব্যক্তি দর্জি মনিরের নামে মঙ্গলবার (৩ আগস্ট) কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪/২৫/২৯/৩১/৩৫ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ অনেক মন্ত্রী-এমপির সঙ্গে নিজের ছবি কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে এডিট করে বসাতেন মনির। এভাবে নিজেকে ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে ভূঁইফোড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির পরিচয় দিতেন। সেই পরিচয়ে নিজেকে বড়নেতা সাজিয়ে নানাভাবে করতেন চাঁদাবাজি। তিনি সামান্য দর্জি দোকানি থেকে বড়নেতা বনে যাওয়া মনির খান ওরফে দর্জি মনির।

মনির এবং তার সহযোগীরা ঢাকা মহানগরীতে এবং বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নেন। তিনি তার ভূঁইফোড় সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং রাজনৈতিক নেতাদের নাম করে অর্থ আদায়, বিভিন্ন চাকরি দেওয়া এবং পদায়নের জন্য লোকজনের কাছ থেকে টাকা আদায় করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys