1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘তুফান’ দেখা যাবে মাই জিপি অ্যাপে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক: চলতি বছর ঢালিউডের বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে শাকিব খানের অ্যাকশন থ্রিলার ‘তুফান’। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও সমাদৃত হয়েছে সিনেমাটি।

এবার দেশের ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে এটি। গ্রামীণফোনের মাই জিপি অ্যাপ প্লে-প্যাক নিয়ে হাজির হয়েছে মুভি লাভারদের জন্য।

রায়হান রাফীর পরিচালনায় তুফান ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। এছাড়াও ছবিটিতে নায়িকা হিসেবে গ্ল্যামার ছড়িয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটির মধ্য দিয়ে দর্শক নতুনরূপে পেয়েছেন চঞ্চল চৌধুরীকে। মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেক তারকাদের উপস্থিতিতে সিনেমাটির কাস্টিং ছিল চোখে পড়ার মতো।

নব্বই দশকের বাংলাদেশের একজন ডনকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির গল্প। চলতি বছর ঈদুল আযহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি। পরে ভারত ও অস্ট্রেলিয়াসহ পৃথিবীর প্রায় ২০টি দেশে মুক্তি পায় এটি।

এবার মুভি লাভাররা মাই জিপি অ্যাপে ৭২ টাকায় প্লে-প্যাক নিয়ে চরকি-তে তুফান দেখতে পারবেন স্মার্টফোনসহ যেকোনো ডিভাইসে।

 

৩০ দিন মেয়াদের এই প্যাকে শাকিব খানের তুফানের সঙ্গে উপভোগ করতে পারবেন চরকির সব মুভি সিরিজ। কারণ, এন্টারটেইনমেন্টের ১ নম্বর সলিউশন মানেই প্লে প্যাক সাবস্ক্রিপশন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys