1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

তাপসের ক্যাম্পে ইশরাকের নেতৃত্বে হামলার অভিযোগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে ব‌লে অভিযোগ উঠেছে।

যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার জানান, বেলা দেড়টার দিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ৩৯নং ওয়ার্ডে টিকাটুলী সেন্ট্রাল উইমেন্স কলেজে শেখ ফজলে নুর তাপসের নির্বাচনী ক্যাম্পে প্রচারণার প্রস্তুতি চলছিলো। এ সময় ইশরাক হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে যুবলীগের ২০-২৫জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন রমজান (সভাপতি ৩৯নং ওয়ার্ড যুবলীগ), হাসেম (সাবেক সাধারণ সম্পাদক ৩৯নং ওয়ার্ড যুবলীগ), রকি (যুবলীগ নেতা), রাসেল (যুবলীগ নেতা), সেলিম (কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক), রমজান (যুবলীগ নেতা), মশিউর (যুবলীগ নেতা), রাতুল (যুবলীগ নেতা) প্রমুখ।

হামলার ঘটনায় ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। মনিরুল ইসলাম জানান, যুবলীগের নাধারণ সম্পাদক আলহাজ আবদুলমাইনুল হোসেন খান নিখিল আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গি‌য়ে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys