মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

ঢামেকের আইসিইউপ্রধান করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) প্রধান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার পর তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার একেএম নাসির উদ্দিন।

করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে তুলতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিভাগের চিকিৎসকরা করোনা আক্রান্তসহ সব ধরনের মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালান। এই বিভাগের প্রধানই করোনায় আক্রান্ত হলেন।

করোনা আক্রান্ত অধ্যাপক ডা. মোজাফফর হোসেন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও আইসিইউপ্রধান। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এবার তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার একেএম নাসির উদ্দিন রোববার জানান, ডা. মোজাফফরের করোনা পজিটিভ। তিনি শঙ্কামুক্ত। বর্তমানে বাসায় অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys