1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সতর্কতা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে।হাইকমিশন বলেছে, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নিজেদেরকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ‘অনুমোদিত এজেন্ট’ হিসেবে দাবি করছে বলে হাইকমিশনের নজরে এসেছে এবং অনলাইন ভিসা জমা দেওয়ার উদ্দেশ্যে আবেদনকারীদেরকে তাদের সেবা দিচ্ছে।বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি স্পষ্ট করে বলা যাচ্ছে যে, ঢাকায় পাকিস্তান হাইকমিশন কখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি। সে কারণে ভিসা আবেদনকারীদের এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

এতে বলা হয়, পাকিস্তান সরকারের একটি অফিশিয়াল ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে (www.visa.nadra.gov.pk), যার মাধ্যমে ব্যবহারকারীগণ অনলাইনে পাকিস্তানি ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে সহায়তা করার জন্য পোর্টালটি প্রয়োজনীয় নির্দেশিকাও সরবরাহ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা আবেদনকারীদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে এবং এই জাতীয় ব্যক্তিবর্গ বা চক্র সম্পর্কে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের pahicdhaka1@gmail.com এবং counsellorconphc@gmail.com- এই ইমেইল ঠিকানায় অবহিত করতে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys