শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ডেসটিনির রফিকুলের ১২ বছরের কারাদণ্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নিউজ ডেস্ক: ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের দুই মামলার একটি মামলায় ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে জেনারেল (অব.) হারুন-অর-রশিদের চার বছরসহ অপর ৪৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায়ও ঘোষণা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে রফিকুল আমীনের ২শ কোটি টাকা অর্থদণ্ড এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের একশ কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

রায় ঘোষণার এ মামলাটি ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দুর্নীতির মামলা বলে জানান দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

২০১৪ সালের ৪ মে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় আসামি ৪৬ জন আসামি। যাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত ১০ বছর ধরে কারাগারে আছেন। জামিনে আছেন- আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, মিসেস জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। বাকি আসামিরা আসামি ১০ বছর পর এখনো পলাতক রয়েছেন।

মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন।

২০১৬ সালের ৬ নভেম্বর ডেসটিনি মাল্টিপারপাস মামলায় বাদী দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম সাক্ষ্য দেওয়া শুরু করেন। মামলাটিতে আদালত চার্জশিটে থাকা ৩০৩ জন সাক্ষীর মধ্যে ২০২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys