1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ মামলা করেন। ওই আদালতের বিচারক মাসুদুল হক বিবাদী ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডা. সংযুক্তা সাহার বিপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি জমা দেওয়া হয়েছে। এখন বিবাদী সংযুক্ত সাহার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংযুক্তা সাহাকে বক্তব্য প্রত্যাহার করতে গত ২২ জুন লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার সন্তানের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল সম্পর্কে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন। তার এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ণ করছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়া বাসভবনে সংযুক্তা সাহা সংবাদ সম্মেলন করেছেন। তিনি হাসপাতালের শর্তাবলী লঙ্ঘন করেছেন। তিনি এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys