বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে ডা. মনজুর কাদির আহমেদের বরাত দিয়ে বলা হয়, তাকে শুক্রবার রাতে ডায়ালাইসিস দেয়া হয়েছে এবং প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। আজ শনিবার আবারো ডায়ালাইসিস দেয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে। আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতির সাপেক্ষে উনার চিকিৎসক প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তাঁর বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন বলে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীবেষ্টিত সস্ত্রীক ডা. চৌধুরী। ছবি: মং উ চিং মারমা (১৪ডিসেম্বর ২০১৬)

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys