1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

ট্রান্সজেন্ডার ষড়যন্ত্র তত্ত্ব; মামলা করবেন ফরাসি ফার্স্ট লেডি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: নারীত্ব নিয়ে প্রশ্ন তোলায় মামলা করার উদ্যোগ নিয়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত। সম্প্রতি দেশটির টুইটারে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে ব্রিজিতের লিঙ্গ পরিচয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর স্ত্রী ব্রিজিত পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন এমন তথ্য ছড়ানো হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানকে নিয়েও একই প্রচারণা চালানো হয়েছিল।

ব্রিজিত পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন এমন অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স প্রশাসন। আর যারা এ তথ্য ছড়িয়েছেন তাদের দাবি, এ বিষয়ে তিন বছর ধরে গবেষণা চালিয়ে তারা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন। তারা আরও দাবি করেছেন, ব্রিজিতের আগে নাম ছিল জ্যঁ-মিশেল ত্রোগনিউক্স।
গত সেপ্টেম্বরে ডানপন্থী ফেইটস এ বিষয়ে প্রথমে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই বিষয়টি নিয়ে প্রচুর চর্চা চলছে। গুঞ্জন থামাতেই আইনি পদক্ষেপ নিতে চান ৬৩ বছর বয়সী ব্রিজিত।

সূত্র : স্কাই নিউজ

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys