বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

জার্মানিতে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রীতি সম্মেলন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মতো পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে জার্মানির বার্লিন যুবলীগ শাখা।

গত বুধবার বিকেলে রাজধানী বার্লিনের পুরাতন বিমান বন্দর টেম্পেলহফার মাঠে সংগঠনটির নেতাকর্মীরা এ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বার্লিন যুবলীগের সভাপতি বদিউজ্জামান বদি ও সাধারণ সম্পাদক আবিদ খান লিখন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর সাহসী প্রচেষ্টা ও প্রত্যয়ে আজ পদ্মা সেতু উদ্বোধন করা সম্ভব হয়েছে। পদ্মা সেতু এখন শুধু একটি অবকাঠামো নয়, এটা বাংলাদেশের সক্ষমতার প্রতীক, আত্মমর্যাদার প্রতীক, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, মিজানুর হক খান, মাসুদ রহমান, শাহ আলম, নূর ই আলম সিদ্দিকী রুবেল, মোহাম্মদ কুদ্দুস আলী, সুর্য কান্ত ঘোষ, আব্দুর রউফ, খলিলুর রহমান, নাজমুন নেসা পিয়ারী, এরশাদ ইসলাম, শেখ রেদোয়ান, স্বপন ভূঁইয়া, মাহবুব আলম, মামুন খান, ফয়সাল আহমেদ, পিন্টু আলম, রেজা আহমেদ, জুবায়ের মোল্লা, আবু তাহেরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সাহায্যে একটি তহবিল গঠন করা হয়। অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys