1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

নিউজ ডেস্ক: লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বুকস অব বেঙ্গল। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার বুকস অব বেঙ্গলের ফেসবুকে পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় প্রায় ৭৭ হাজার অনুসারী রয়েছে তাদের।

ফেসবুকে দেওয়া পোস্টে বুকস অব বেঙ্গল জানায়, ‘অনেকের মতো আমরাও একটা সময় মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তারা আরও লেখেন, ‘আমরা এ বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসাবে আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোনো বই বুকস অব বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না।’

এর আগে মুহম্মদ জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

জাফর ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘কোটা সংস্কার করতে হবে, এই বিষয়টাকে আমি সমর্থন করি। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানে ভীষণ মর্মাহত হয়ে এই বক্তব্য দেন মুহম্মদ জাফর ইকবাল।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys