রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সরস্বতী পূজার জন্য আসন্ন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন বদলের দাবির মধ্যে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে এই দুই সিটির ভোটগ্রহণের নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে ইসির একটি সূত্র জানিয়েছে।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও ইসি কমিশনাররা বৈঠক করছেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

তবে কী কারণে এই জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন তার সুনির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি।

এর আগে সকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ আগানো বা পেছানো সম্ভব কিনা- তা কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys