শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

জমজমাট আয়োজনে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: গত ০৯ ই আগষ্ট রোজ রোববার বিকেলে পর্তুগাল লিসবন শহরের নান্দনিক স্থান আলামেদা পার্কে ঈদ পুনর্মিলনী অনুষ্টান অনুষ্ঠিত হয়।ঈদ পূণর্মীলনী অনুষ্ঠানে এসোসিয়েশনের আহব্বায়ক শফিকুজ্জামান চৌধুরী রিপন পার্কস্থলে আগত সবাইকে সংগঠনের ব্যাচ পরিয়ে দেন।

COVID-19 সময়ে দেশ ও প্রবাসে মৃত্যূবরনকারী সহ সংগঠনের সদস্য মারুফ বক্সের পিতা, কুলাউড়া ওয়লেফেয়ার এসোসিয়েশন ইংল্যান্ড এর সাবেক সাধারন সম্পাদক বাপ্পি খানের পিতা ও পর্তুগাল এসোসিয়েশনের আহব্বায়ক এর ফুফার জন্য দোয়া করা হয়।দোয়া শেষে নাস্তা পরিবেশন করা হয়।
এই দিনটি সংগঠনের সম্মানিত সদস্য আব্দুল মোতালিব জইন এর জন্ম দিন থাকায় সবাইকে নিয়ে কেক কেটে শুভ জন্মদিন পালন করে সংগঠনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

এসোসিয়েশনের আহব্বায়ক শফিকুজ্জামান চৌধুরী রিপনের সভাপতিত্বে উপস্থিত সকল সদস্যদের নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনা করা হয়। আলোচনা পরিচালনা করেন হোসাইন আহমেদ তপু।

আলোচনায় অংশ নেন- আরশাদ সুমন, সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, কায়সল ইসলাম, মাছুম আলম সুমন, আব্দুল মতিন, বদরুল ইসলাম রতন, সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন, নোমান হোসাইন, হানিফ, রুবেল, ফেরদৌস আলম, খালেদ, রনি, লিজু, রুবেল(২) , ইকবাল, মিছবাহ, সন্তোষ, কাদির, আহমেদ মাহফুজ, ফাহিম সহ প্রমুখ।

আলোচনা শেষে এসোসিয়েশনের আহব্বায়ক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিরিয়ানি আপ্যায়নের মধ্য নিয়ে ঈদ পূণর্মিলন অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys