1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জন্মদিনে ‘আমাদেরকথা’ সম্পাদকের শুভেচ্ছা বানী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

অনেক দূরে থেকেও মন পড়ে থাকে দেশে। মাতৃভূমিতে। শত কাজের মাঝে খুঁজে ফিরি মাকে। মায়ের শত স্মৃতি আগলে বেঁচে থাকি কোনভাবে। সবসময় মনে পড়ে মায়ের মতো আদর পাওয়া বড় বোনকে। ভাবতে ভাবতে হারিয়ে যাই অজানা মায়ার শৈশবে। যেখানে সরলতা ছিল। মায়ার বাধন ছিল। ভালোবাসার অকুল আবেদন ছিল! ওই দিনগুলো যদি কেনা যেত?

আজ দূরে! পেয়েছি নিশ্চয়তার জীবন। কিন্তু এই জীবনের অনুভূতি ঠিক বাধাই করা যাবে না। স্মৃতিগুলো যেন কেবলই ধুসর। এই আছে, এই নেই। আজকের কথা কাল মনে রাখার কোন প্রয়োজনও নেই। শুধু ব্যস্ততার জগতে পাল তোলা। তরী ভিড়ছে তো আরেকটা ছাড়তে হবে।

আমার এই জন্মক্ষনে খুব মনে পড়ে যাই ধুলোমাখা জীবন। বন্ধুদের সঙ্গে আড্ডা, মারামারি, কারণ ছাড়া রাতভর গল্প। যন্ত্রের জীবনে যোগাযোগ শব্দটি যেন বড়ই অচেনা। তবুও চেষ্টা করে যাই, জীবনকে একটু স্বস্তি দিতে, সাহস দিতে।

সেই সাহসের জায়গা হিসেবে তৈরি করেছি ‘আমাদের কথা’। যেখানে আমার মনের কথা সবার মনের কথা বলে যেন একটু হালকা হওয়া যাই। সবাই দোয়া করবেন আমার জন্য। আমার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys