1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ৯২৪ কোটি টাকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: দেশে আর দুদিন পর আগামী রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মুসলমানদের অন্যতম বড় এ উৎসবকে ঘিরে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ঢল নেমেছে। মাত্র ছয় দিনে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (বর্তমান বিনিময় হার প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা করে) ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বল‌ছে, চলতি জুলাই মাসের প্রথম ছয় দি‌নে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়ে‌ছেন প্রবাসী বাংলা‌দেশিরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে সবসময়ই রেমিট্যান্স প্রবাহ বাড়ে‌। এ ছাড়া এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যাচ্ছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

তার আগের অর্থবছরে (২০২০-২১) রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার। এ ছাড়া গত জুন মাসে রেমিট্যান্স এসেছে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলার, যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম।

চলতি বছরের মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর আগের বছরের এই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৮ লাখ ডলার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys