1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ছদ্মবেশে আরিয়ানকে যেভাবে গ্রেফতার করা হলো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতারের পর ফের শিরোনামে উঠে এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসার সমীর ওয়াংখেড়ের নাম। বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম সমীর। শাহরুখ-পুত্রকে বাগে পেতে যাত্রীর ছদ্মবেশে প্রমোদতরীতে উঠেছিলেন সমীর। তার পরই হাতেনাতে ধরে ফেলেন আরিয়ান-সহ আরও অনেককে।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া— সবেতেই ‘নায়ক’ সমীর। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীর গত দু’বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তার দল।

এই এনসিবি অফিসারের আবার সরাসরি বলিউড যোগ রয়েছে। তার স্ত্রী একজন অভিনেত্রী। বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মারাঠি চলচ্চিত্র জগতে এক জন জনপ্রিয় তারকা। ২০১৭ সালে বিয়ে হয় তাদের। মুম্বাইয়ে থাকেন দু’জনে। একাধিক মারাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি। পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন।

কলেজ পাশ করার পরই উচ্চশিক্ষার পিছনে না ছুটে অভিনয়ে অডিশন দিতে শুরু করেন। ২০০০ সালে অঙ্কুশ চৌধুরির বিপরীতে একটি মারাঠি ছবিতে সুযোগ পান তিনি। প্রথম ছবি থেকে দর্শকেরা তাকে পছন্দ করতে শুরু করেছিলেন। খুব কম সময়ের মধ্যেই বলিউড ছবি ‘গঙ্গাজল’-এ সুযোগ পেয়ে যান। ২০১৫ সালে ‘কাকন’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। পরিচালকের ভূমিকাতেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন। নেটমাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় ক্রান্তি। সমীর এবং ক্রান্তির দুই যমজ কন্যা সন্তান রয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys