1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

চীনকে পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধের আহ্বান জাপানের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: চীনকে পায়ুপথে করোনাভাইরাস পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে জাপান। এ বছরের জানুয়ারি থেকে চীনে অন্য কোন দেশের নাগরিক প্রবেশ করলে তার পায়ুপথে করোনা পরীক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার (০২ মার্চ) বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, দূতাবাসের মাধ্যমে বেইজিংকে এ ধরনের পরীক্ষা বন্ধ করতে বলেছে জাপান। তবে, এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

বর্তমানে চীনে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

চীনে প্রবেশ করা জাপানের কেউ কেউ অভিযোগ করেছেন যে এই পদ্ধতিটি তাদের মনস্তাত্ত্বিক সংকট তৈরি করেছে।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন কূটনীতিকদেরও পায়ুপথে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, এমন কথা বলেছিল বেইজিং। গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি অস্বীকার করেছে চীন।

জাপানের মন্ত্রিপরিষদের প্রধান কাতসু নবু কাতো বলেন, কিছু জাপানি নাগরিক চীনে আমাদের দূতাবাসকে জানিয়েছে তারা পায়ুপথে করোনা পরীক্ষা করার কারণে প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছেন । তবে কতজন জাপানি নাগরিক এ জাতীয় পরীক্ষা করেছেন তা জানা নেই বলে তিনি জানান।

এই পরীক্ষাগুলি চীন প্রবেশকারীদের ওপর ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বের আর কোথাও এ ধরনের পরীক্ষা হয় না।

তবে এ জাতীয় পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও মতবিরোধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys