বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

গণপরিবহন চলবে সীমিত আকারে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: সীমিত আকারে গণপরিবহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।

বুধবার রাত আটটার দিকে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এসব তথ্য জানান। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। নৌপরিবহন ও ট্রেনও সীমিত যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।

তিনি বলেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অফিস করবে। অসুস্থ, বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেন না। ১৫ জুন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর পরবর্তী সময়ে জন্য নতুন করে সিদ্ধান্ত জানাবে সরকার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys