1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগের পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অ্যামনেস্টি বলেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারান্তরীণ ৭৪ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইতিমধ্যে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। কারাগারে যাওয়ার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং কর্তৃপক্ষ তাকে এ কারণে ১ এপ্রিল হাসপাতালে নিয়েছিল। তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, খালেদা জিয়ার সঙ্গে যাতে ‘ইউএন স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস অন দি ট্রিটমেন্ট অব প্রিসনার্স’ (নেলসন ম্যান্ডেলা রুলস) অনুযায়ী খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা সেবা দেয়া এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়- তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys