1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

খবর পড়ার মধ্যেই নিউজ চ্যানেলে শুরু হলো পর্নো ভিডিও

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: অন্যান্য দিনের মতোই একটি নিউজ চ্যানেলে খবর পরিবেশন করছিলেন সংবাদ পাঠিকা। তবে আবহাওয়ার খবর পড়ার সময়ই ঘটে গেল বিপত্তি। স্ক্রিনে আবহাওয়ার খবরের পাশাপাশি হঠাৎ করেই চলতে শুরু করল পর্নো ভিডিও। সংবাদের পাশাপাশি একটানা ১৩ সেকেন্ড ধরে টিভি স্ক্রিনে সেটিও দেখলেন দর্শকরা। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেইআরএম ২ নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ওই টিভি চ্যানেলে গত ১৭ অক্টোবর বিব্রতকর এই ঘটনাটি ঘটে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চ্যানেলে খবরের মাঝেই চলতে শুরু করে পর্নো ভিডিও।

সেসময় আবহাওয়ার খবর পড়ছিলেন আবহাওয়াবিদ ও সংবাদ পাঠিকা মিশেল বস। কিন্তু তার পেছনে বাম দিকের একটি স্ক্রিনে চলতে শুরু করে কোনো একটি পর্নো ছবির দৃশ্য। প্রায় ১৩ সেকেণ্ড ধরে সেটি চলে।

সেসময় সংবাদ চ্যানেলটির কর্মকর্তা কিংবা ওই সংবাদ পাঠিকা কেউই বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়ে যায়।

অপর একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিষয়টি বুঝতে পেরে একইদিন রাত ১১টার দিকে দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করে কেইআরএম নিউজ চ্যানেল কর্তৃপক্ষ। সেসময় চ্যানেলের একজন উপস্থাপিকা বলেন, ‘আমাদের অনুষ্ঠানে প্রথমবার একটি আপত্তিকর ভিডিও প্রচারিত হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে পরবর্তীতে আমরা সতর্ক থাকবো।’

অবশ্য নিউজ চ্যানেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করা হলেও স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার পরপরই অনেক দর্শক পুলিশ স্টেশনে ফোন করে অভিযোগ জানান। এরপরই তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys