1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

কুলাউড়ায় প্রাইভেট কার খাদে, ২ নারী নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দেবর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে একই পরিবারের দুই জা নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫) গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে জাহান তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী আহত হয়েছেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys