1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

কুলাউড়ায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মহিউদ্দিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. মহিউদ্দিন। মঙ্গলবার (১২ মার্চ) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে মহিউদ্দিনকে পদায়নের তথ্য জানানো হয়।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসিন্দা মো. মহিউদ্দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ২০১৭ সালে ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং পরবর্তীতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গমন করেন। সেখান থেকে ফিরে সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালনকালে তাকে কুলাউড়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

খুব শীঘ্রই কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়ে এক প্রতিক্রিয়ায় নতুন ইউএনও মো. মহিউদ্দিন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করে যাবো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys