1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে কাফনের কাপড় ও দাফন সামগ্রীসহ বেনামি চিরকুট পাঠিয়ে বাবা-ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের কৃষক রিজাউল করিম মিয়ার বাড়ির পাশে এসব রেখে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতেই রিজাউল করীম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা কে বা কারা ওই কৃষকের বসত বাড়ির পাশে গরুর খামারের দরজার সামনে প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতরে একটি কাফনের কাপড়, একটি চিরকুট, দুইটি আতর, একটি গোলাপ জল, একটি ব্লেড, দুই প্যাকেট আগরবাতি ও কপ্পুর রেখে যায়।

চিরকুটে কৃষক রিজাউল করিম ও তার ছেলে সাকিব বিন করিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কৃষক রিজাউল করিমের পরিবার চরম আতঙ্কে রয়েছে।
চিরকুটে লেখা রয়েছে- বকুল এই মিয়ার বেটা মিয়া, তোকে অনেক ছাড় দিছি, আর না। তুই গ্রামে সালিশ, বিচার, জমি মাপা, সকল ব্যাপারে ঘুস খাবি, অবিচার করবি তোর চামচা যারা, তুই তাদের পক্ষ নিবি। আর এই সারা জীবন মেনে নেব, এটা হতে পারে না। তাই তোর ওপর প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। তোকে মারলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। তাই তোর ছেলেটাকে মেরে ফেলব। তোদের ৫ ভাইয়ের ১ পোলা থাকে ফরিদপুর। কোথায় থাকে কি করে আমি সব জানি; তুই আজ হতে ভালো হয়ে যাবি। না হলে যদি আর একটা ভুল করিস, তাহলে তোর ছেলেটাকে হারাবি। ইতি-বুঝে নিবি।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys