1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনা: লাইনে দাঁড়িয়েই ১৫ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ির কারণে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে দীর্ঘ হচ্ছে অপেক্ষমানদের সারি। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। খবর রয়টার্সের।

ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় লেগে যাচ্ছে ব্যাপক সময়। একারণে সীমান্ত এলাকায় বেড়ে চলেছে মানুষের ভিড়। গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই সীমান্তে।

উল্লেখ্য, বিশ্বে ৮ কোটি ছাড়িয়েছে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা। মোট প্রাণহানি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের বেশি মানুষের শরীরে।

শুক্রবার মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। দিনের সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ১ লাখ; মারা গেছেন ১২শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে, ৩ লাখ ৩৮ হাজার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys