1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনা জয় করে আতশবাজি ফুটালো উহান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের উৎপত্তির শহর চীনের উহানে নতুন করে আর কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলছে না। অনেকটাই স্বাভাবিক হতে চলেছে সেখানকার জীবন-যাপন। এতো দ্রুত সময়ের মধ্যে চীনের উহান শহর করোনা মুক্ত হওয়ায় অনেকেই আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত জানুয়ারি মাসে উহান শহর লকডাউন ঘোষণা করা হয়। সবার যাতাযাতে কড়াকড়ি আরোপ করা হয়। কেউ যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে ভাইরাসটি ছড়াতে না পারে সেই জন্য তল্লাশি চৌকি বসানো হয়।

করোনা জয় করে আতশবাজি ফুটিয়ে উৎযাপন করছে উহানের মানুষ

পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এমনটা জানিয়ে ইতিমধ্যে উহানে স্থাপিত ১৬টি অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরা নিজ নিজ প্রদেশে চলে গেছেন। মানুষ কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

চীনে এ পর্যন্ত ৮১,০০৮ জন লোক মরণ ব্যাধি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যেখানে মোট মৃতের সংখ্যা ৩,২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা মাত্র ৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১,৭৪০ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys