বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে একটি টালি প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ।

করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়লেও এতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার৪শ৫জন, আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ । এদিকে জার্মানি, ইরান, স্পেনে করোনা ভাইরাসে সাড়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২০০ জন।এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, ভারতেও করোনা ভাইরাসে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys