মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

করোনায় আক্রান্ত জাতিসংঘের ২০০ কর্মী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় জাতিসংঘের দুইশ জনেরও বেশি কর্মী আক্রান্ত হয়েছেন। সংস্থাটির এক কর্মকর্তার ফাঁস হওয়া একটি চিঠি থেকে বিষয়টি বেরিয়ে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে চিঠিটি আসে। সিরিয়ায় জাতিসংঘের আবাসিক কো–অর্ডিনেটর ইমরান রিজা এ চিঠিটি লিখেন সংস্থাটির এজেন্সিগুলোর হেডকে।

এতে বলা হয়, আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে কোনো স্বাস্থ্য সুবিধা সুরক্ষিত করার চেষ্টা করছে জাতিসংঘ। আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্বাস্থ্য সেবার অধীনে নেয়া হয়েছে।

গত দুই মাসে সিরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে জাতিসংঘ কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ পেল।

ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, মধ্যপ্রাচ্যের দেশটি এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ১৩৪ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys