শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

করোনায় আক্রান্ত গুয়াতেমালার প্রেসিডেন্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানালেন গুয়াতেমালান প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়াম্মাত্তেই। স্থানীয় রেডিও স্টেশনকে শুক্রবার তিনি বলেছেন, করোনার কোনও উপসর্গ নেই তার।

৬৪ বছর বয়সী জিয়াম্মাত্তেই আগে থেকে মাল্টিপল স্কলেরোসিসে ভুগছেন এবং হাঁটার জন্য লাঠি ব্যবহার করেন।

প্রেসিডেন্টের এমন দিনে করোনা ধরা পড়লো, যেদিন দেশটি এর সীমান্ত খুলে দিচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে। করোনা মহামারিতে ছয় মাস ধরে সীমান্ত ও বিমান চলাচল বন্ধ ছিল গুয়াতেমালায়।

দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গুয়াতেমালায় প্রবেশ করতে চাওয়া বিদেশিদের নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে। দেশে ঢোকার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys