1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনামুক্ত হলো আফ্রিদির পরিবার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: গত ১৩ জুন করোনা ভাইরাস পরীক্ষার পর পজিটিভ ধরা পড়েছিল শহীদ আফ্রিদির। এরপর থেকে আইসোলেশনে ছিলেন। সেরে উঠলেও ফলাফল পজিটিভ আসেনি। অবশেষে আজ আরেকবার নিজের ও পরিবারের সবার পরীক্ষা করিয়ে করোনা ভাইরাস নেগেটিভ পেয়েছেন শহীদ আফ্রিদি।

সম্প্রতি ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে থাকা পাকিস্তানের ১০ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এর মধ্যে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইনের দ্বিতীয় দফা পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ। সাবেক বাঁহাতি ব্যাটসম্যান তৌফিক উমর আক্রান্ত হয়ে পরে সুস্থ হয়ে ওঠেন।

করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল অপুও।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys