সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: আট দিন করোনা ভাইরাসের সঙ্গে লড়ে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার তার করোনা টেস্টের ফল নেগেটিভ আসে বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মকবুল হোসেন।

গত ১৬ই অক্টোবর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে তথ্যমন্ত্রীর। এরপর তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

তথ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানান, করোনাকালীন প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাপ্তরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys