শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

করোনামুক্ত হলেন এমপি মোকাব্বির খান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাস জয় করেছেন সিলেট-২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

গত ২১ জুন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ন্যাম ভবনে ১৪ দিন আইসোলেশনে থাকেন। রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ফের নমুনা দিলে সোমবার (৬ জুলাই) তার রিপোর্ট নেগেটিভ আসে।

সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খানের জন্য দোয়া, খোঁজ খবর নেওয়ায় দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।

গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মোকাব্বির খান। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। ২১ জুন অবস্থার উন্নতি হলে ঢাকার ন্যাম ভবনের বাসায় ফিরে ১৪ দিনের আইসোলেশনে থাকেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys