1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

করোনা: ফ্রান্সকে টপকালো ভারত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২০

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্তের ক্ষেত্রে এবার জার্মানি, ফ্রান্সকে টপকালো ভারত। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে।

সোমবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি বিশ্বে মোট আক্রান্তের সংখ্যায় ভারত চলে এসেছে নবম থেকে সপ্তম স্থানে। টপকে গেল জার্মানি ও ফ্রান্সকে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আট হাজার ৩৯২ জন। এই বৃদ্ধির মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫৩৫ জনে।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। মোট মৃত্যুর হিসেবে চীনকে আগেই পিছনে ফেলেছিল ভারত।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, এবার রাশিয়াকেও মৃত্যু সংখ্যায় পিছনে ফেলল ভারত। গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৩০ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কোভিড-১৯-এর কারণে দেশে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩৯৪ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে দু’হাজার ২৮৬ জনের। গুজরাটে এক হাজার ৩৮ জনের। এর পর রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট ৪৭৩ জনের মৃত্যু হয়েছে।

শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৩৫০), পশ্চিমবঙ্গ (৩১৭), উত্তরপ্রদেশ (২১৩), রাজস্থান (১৯৪), তামিলনাড়ু (১৭৩)।

করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও আক্রান্তদের সুস্থ হওয়ার সংখ্যাটাও কম নয়। কোভিডে আক্রান্ত হওয়ার পর ভারতে ৯১ হাজার ৮১৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৮৩৫ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys